বাংলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম। আমাদের প্রতিশ্রুতি আমাদের জন্মভূমি ও মাতৃভাষার প্রতি। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করে যাব যতদিন শরীরে রক্ত থাকে।
আপনাদের মতামত, উপদেশ, পরামর্শ ও সাহায্য-সহযোগিতা আমাদের চলাকে করবে আরও প্রানবন্ত ও আমাদেরকে করবে আরও সাহসী। তাই এগিয়ে আসুন। বাড়িয়ে দিন সাহায্য হাত। আমরা রক্ষা করবই লাল সবুজের ঐ পতাকাকে।
:: আপনার মূল্যবান মতামত দিন ::
প্রজন্ম.কম
কোন কিছু না করার প্রয়াস থেকেই ২০০৭ এর জানুয়ারীতে প্রজন্মের জন্ম। শুধুমাত্র একটি বাংলা ফোরাম নিয়ে চালু হলেও ধীরে ধীরে হাত-পা বড় হতে থাকে প্রজন্মের। প্রাপ্ত বয়স্ক হতে এখনো ঢের দেরি প্রজন্মের। কিন্তু প্রজন্মের কিছু না করার প্রয়াসই অন্তর্জালে আজকে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। প্রজন্মের সাহসী অগ্রযাত্রার অনুপ্রেরণায় ইন্টারনেটে প্রতিনিয়ত বাড়ছে বাংলার ব্যবহার যা জাতি হিসেবে আমাদেরকে করছে গর্বিত। আমরা চাই এ অগ্রযাত্রা কখনো থেমে না যাক।
বর্তমানে প্রজন্মের প্রধান প্রচেষ্টা বাংলাভাষীদের জন্য বিভিন্ন সেবা প্রদান করা। প্রজন্মের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে পৃথক কোন সফটওয়্যার ছাড়াই সরাসরি বাংলা লেখার ব্যবস্থা। ইউনিজয়, ফোনেটিক, প্রভাত, ইনস্ক্রিপ্ট ও ভার্চুয়াল কিবোর্ডের ব্যবস্থা থাকায় যে কেউ তার কাছে সর্বাপেক্ষা সহজ পদ্ধতিতে বাংলা লিখতে পারেন।
ফোরাম
করি বাংলায় চিৎকার... এই স্লোগানে প্রজন্মের সর্বপ্রথম প্রয়াস হিসেবে যাত্রা শুরু করে প্রজন্ম ফোরাম যা বিশ্বের সর্বপ্রথম সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম। তারপর শুধুই এগিয়ে যাওয়া। প্রায় দুই হাজার সদস্য নিয়ে প্রজন্ম ফোরাম এখন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বিভাগ। পুরো ফোরামটি যেন একটি বৃহৎ পরিবার যেখানে শিক্ষা, ক্যারিয়ার, সাহিত্য-সংস্কৃতি, সঙ্গীত, রাজনীতি, অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দৈনন্দিন বিষয়াবলী, হাস্যরসাত্মক, রোমাঞ্চ ইত্যাদি বিভিন্ন বিষয়ে উম্মুক্ত অথচ যুক্তি নির্ভর আলোচনা হয়।
বিস্তারিত: forum.projanmo.com
হকার
সূর্যোদয়ের পর আমাদের প্রথম অতিথি এই হকার। প্রতিদিন সকালে আমাদের দুয়ারে পত্রিকা নিয়ে হাজির হয় এই হকার যেখান থেকে আমরা জানতে পারি দেশ বিদেশের বিভিন্ন খবর।
সেই হকারের নামেই প্রজন্মের এই সেবা। এখানে থেকে পড়তে পারবেন দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ইংরেজি ইত্যাদি বিভিন্ন বিভাগে সুস্বজ্জিত পত্রিকার সাইটের ঠিকানা রয়েছে হকার-এ। এছাড়াও রয়েছে বিদেশি কিছু পত্রিকার ঠিকানা। উপভোগ্য সংবাদ পাঠের এ ব্যবস্থায় আপনার সকালটি হোক আরও সুন্দর ও তথ্য নির্ভর।
বিস্তারিত: hawker.projanmo.com
সার্চ
ইন্টারনেটে অনুসন্ধান বা সার্চ করার জন্য গুগলের জুড়ি নেই। কিন্তু পৃথক কোন বাংলা লেখার সমফটওয্যার ছাড়া ব্যাপক জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন দিয়ে বাংলা সার্চ করা যায় না। বাংলা বা প্রজন্ম সার্চ ই এ অসুবিধা দূর করার জন্যই জন্ম নেয় প্রজন্ম সার্চ ইজ্ঞিন যার সাহায্যে পৃথক সফটওয়্যার কোন ছাড়াই বাংলা লিখে গুগল এ সার্চ করা যাবে।
বিস্তারিত: http://search.projanmo.com
ওয়েব ডাইরেক্টরি
ওয়েব ডাইরেক্টরি ইন্টারনেটের একটি প্রাথমিক ও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই ওয়েব ডাইরেক্টরিতেই বিষয়ানুয়ী সাজানো থাকে বিভিন্ন ওয়েব সাইটের ঠিকানা যা থেকে সহজেই কাঙ্খিত ওয়েব সাইটটি খুঁজে পাওয়া সম্ভব।
বাংলাদেশের বিভিন্ন সাইট নিয়ে এরকম ওয়েব ডাইরেক্টরি রয়েছে পর্যাপ্ত। কিন্তু সবগুলোই ইংরেজিতেই। তাই প্রজন্মের উদ্যোগে চালু হয় এ সাইট যেখানে বিভিন্ন বিভাগে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটগুলো সাজানো রয়েছে। ফলে খুব সহজেই প্রয়োজনীয় ওয়েব সাইটটি খুঁজে পাওয়া সম্ভব। কোন সাইট না থাকলে তা যুক্ত করার ব্যবস্থা তো থাকছেই।
বিস্তারিত: web.projanmo.com
রূপান্তর
ওপেন সোর্সের এই যুগে অন্যান্য ভাষার মত অনেক সফটওয়্যার এখন বাংলাতেও রূপান্তরিত হচ্ছে। এটি আমাদের জন্য তথা বাংলা কম্পিউটিং এর জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক। এরই ধারাবাহিকতায় বাংলা কম্পিউটিং এগিয়ে যাবে অনেক দূর এরকম প্রত্যাশা করাই যায়। এসব অনুবাদ বা রূপান্তর বা লোকালাইজেশন কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠান করছে না। বরং ক্ষুদ্র ক্ষুদ্র অনেকেই এ কাজে এগিয়ে আসছে। আর এসব অনুবাদগুলোর একটি ডেটাবেজ রাখার জন্য যাত্রা হল রূপান্তরের।
বিস্তারিত: rupantar.projanmo.com
Bangla Display Help
To view bangla correctly, please install complex script support from Control Panel -> Regional Setting.
After installing complex script support, click here to download Solaimanipi font. Put this font to Control Panel -> Fonts folder
- আমাদের কথা
- কাজ করছি যারা
- আমাদের বন্ধুরা
- মতামত দিন
